কুষ্টিয়ায় টানা ২১ দিনের বিধিনিষেধ শেষে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ৭ জন। ২২৯ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১.৪৮ শতাংশ। শুক্রবার (২ জুলাই) রাতে জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলায় এ পর্যন্ত ৮ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২২৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৮৯ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন করে শনাক্ত হওয়া ৯৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৮ জন, দৌলতপুরের একজন, কুমারখালীর তিন জন, ভেড়ামারার দুই জন, মিরপুরের পাঁচ জন এবং খোকসার ছয় জন রয়েছেন। মারা যাওয়া সাত জনের মধ্যে তিন জন কুমারখালী উপজেলার, দুই জন মিরপুর ও দুই জন কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।
এমআর





