বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে ২৫ জন নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের পুলিশ সুপার (এসপি) এসএম আক্তারুজ্জামান জানান, বানারীপাড়া লঞ্চঘাট থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে হাবিবপুর যাচ্ছিল ট্রলারটি। সৈয়দকাঠী ইউনিয়নের দাসেরহাটে ভাঙনকবলিত এলাকায় তীরে ভেড়ানোর সময় ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে ২০ থেকে ৩০ জন সাঁতরে তীরে আসতে পারে। বাকি ২৫ জন নিখোঁজ হন। ঘটনাস্থলে পুলিশ গেছে বলেও জানান এসপি আক্তারুজ্জামান।

এম এ