সিলেটের হবিগঞ্জে পাঁচ বগি লাইনচ্যুত হয়ে একটি মালবাহী ট্রেনে আগুন লেগেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

আজ (০৬ ডিসেম্বর) রোববার দুপুর ১২টার দিকে মাধবপুর উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

শাহজীবাজার স্টেশনমাস্টার আব্দুল কাইয়ুম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। হঠাৎ উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশনমাস্টার।

এমবি