নীলফামারীতে ছেলের পায়ের লাথির আঘাতে এক হতভাগী মা নিহত হয়েছে। নিহত মা হলেন, জাহেদা বেগম (৫৭)। তিনি জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া কাজীপাড়া গ্রামের হবিবর রহমান হবির স্ত্রী।
ঘাতক ছেলে হলো আবুল কালাম। আজ সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, ছেলে আবুল কালামের স্ত্রী তথা পুত্রবধূ মঞ্জিলা বেগমের সাথে শাশুড়ি জাহেদার দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছে।
এ অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। রাত ১টার দিকে স্ত্রীর পক্ষ নিয়ে ছেলে কালাম তার মা জাহেদাকে মারপিট ও লাথি মারলে ঘটনাস্থলে তার মায়ের মৃত্যু হয়। পরে মাতৃ হত্যাকারী ছেলে ঘটনা ভিন্নখাতে নেয়ার জন্য লাশ দড়ির সাথে ঝুলিয়ে রেখে জাহেদার ছেলে পুত্রবধু পালিয়ে যায়।
খবর পেয়ে আজ সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এমআর





