তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যার দাবিসহ ৫ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাসদ (মাকর্সবাদী)।

একই সঙ্গে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরা কর্মস‍ূচিও পালন করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় কমিশনার কার্যালয় ঘেরাও করে এসব দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

কর্মসূচিতে বাসদ রংপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন বাবলু, বাসদ নেতা পলাশ কান্তি নাগ, রোকেয়া প্রমুখ বক্তব্য দেন।

এ‍রপর রংপুর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, ১২০ দিনের কর্মসূজন কর্মসূচি চালু, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য মামলা দায়ের করাসহ ৫ দফা দাবি জানানো হয়।

ওএফ