খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার শতাধিক চাকমা সম্প্রদায় ও আওয়াম লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য সাংবাদিকদের জানান খাগড়াছড়ি জেলা বিএনপির দফতর সম্পাদক আবু তালেব।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল দিয়ে রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নবাগতরা যোগদান করেন।
যোগদানকারীদের নেতৃত্বে রয়েছেন, সুর মোহন চাকমা, অনিময় চাকমা, রতন চাকমা, কালা চাকমা, রিপন চাকমা, সুমন চাকমা, সুবলেন চাকমা, দেবাশীষ চাকমা অন্যতম। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃত্ত বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত প্রমুখ উপস্থিত ছিলেন।
একে





