যশোরের ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওসমান গনি (২৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার সকালে শ্যামলী পরিবহনের সামনে থেকে বেনাপোল পোর্ট থানার পুলিশ তাকে আটক করে। গনি যশোর কতোয়ালী থানার চাঁচড়া এলাকার হায়দার আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার এএসআই মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওসমান নামে এক মাদক পাচারকারী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে বেনাপোল বাজারে শ্যামলী পরিবহনের সামনে অবস্থান করছে।
এমন সংবাদে এসআই শাহাবুর র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওসমান গনিকে আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং ৯ তারিখ ০৬.০৭.১৫ ইং।
এআর





