নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান কালে গাঁজা বিক্রির সময় তিন যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
তাদের মধ্যে রুবেলকে(২০) ১ বছর ও শহিদুল ইসলাম এবং জনিকে ৬ মাসের কারাদন্ড দেয়। রুবেল ফতুল্লা চাঁদমারী এলাকার সুলতানের ছেলে।
অপর দুইজন ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া রুহুল আমিনের ছেলে শহিদুল ইসলাম ও মোক্তার হোসেনের ভাড়াটিয়া মাসুদ শেখের ছেলে জনি শেখ। হেরিটেজ স্কুলের পশ্চিম পাশে রাস্তার উপর থেকে গাঁজা বিক্রির সময় রুবেলসহ অপর দুইজনকে হাতে নাতে ধরে মোবাইল কোর্ট।
তাদেরকে সংবিধানের ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)এর ৭(ক) মোতাবেক আটক করে চাষাড়া শহীদ মিনারে এনে রুবেলকে ১ বছর ও শহিদুল এবং জনিকে ৬ মাসের কারাদন্ড দিয়ে দেয়।
শহীদ মিনারে ধুমপানের অভিযোগে খানপুর এলাকার বোরহানের ছেলে পাবেলকে দুই শত টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, ভ্রাম্যমান আদালতের পরিদর্শক নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, ইউএনও গাউসুল আযম, সিপাহী শীলু রায় , সিদ্ধিরগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলীসহ প্রশাসনের আরও কর্মকর্তারা।
এসএইচ





