চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহা জলদাশ (৩৫) ও তাজনের নেছা (৬৫) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো পাঁচজন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়। অন্যজন হাসপাতালে নেয়ার সময় মারা যাই।
নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসএইচ





