কুষ্টিয়ার দৌলতপুরে রাকিবুল ইসলাম (১৯) ও মশিউর রহমান (২০) নামে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দাড়েরপাড়া মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা দাড়েরপাড়া গ্রামের হুজুর মোল্লা ও সাজাহান আলীর ছেলে।

শুক্রবার সন্ধ্যায় রাকিবুল ও মশিউর নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। সকালে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান বলেন, সকালে দাড়েরপাড়া মাঠের মধ্যে একটি কদম গাছের নিচে রাকিবুল ইসলাম ও মশিউর রহমান নামে দুই তরুণের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের গলায় রশি বাঁধা ছিল বলে পুলিশ জানিয়েছে। ওসি আরো বলেন, ওই দুই যুবককে হত্যা করা হয়েছে নাকি তাঁরা আতœহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

জেড