মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের বিশমাইল থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় সব ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে বলেছে সরকার।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে তিন দিন জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
পৃথক তথ্য বিবরণীতে জানানো হয়, পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
এছাড়া, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে সৌধের বাগানের ফুলের কোনো প্রকার ক্ষতি সাধন না করার আহ্বানও জানিয়েছে সরকার।
কেএইচ





