বগুড়ার শেরপুরে বিষপানে জামাইকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নূর ইসলাম। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিলন্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বুধবার বিকাল ৪টার দিকে শেরপুর উপজেলার আশগ্রামের জমির উদ্দিনের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে শেরপুর থানা পুলিশ।
নিহতের বাবা আব্দুল কুদ্দুস জানান, ঈদের আগের দিন নূর ইসলাম তার শ্বশুর বাড়িতে ঈদ করতে যায়। বুধবার বিকেল ৩টায় স্ত্রী জুথি ও তার শ্বশুর বাড়ির লোকজনের কথা কাটাকাটি হয় বলে নূর ইসলাম তার বাবাকে মোবাইলে জানায়। বিকাল ৪টায় দিকে শ্বশুর বাড়ি থেকে ফোন করে জানানো হয় নূর ইসলাম বিষপানে আত্মহত্যা করেছে।
আব্দুল কুদ্দুসের অভিযোগ, তার সন্তানকে শ্বশুর বাড়ির লোকজন বিষপানে হত্যা করেছে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





