বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হচ্ছে।

এর আগে গত ২৫ মার্চ করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশের সম্ভাব্য বিরূপ অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা নিয়ে গত ৫ এপ্রিল এক সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এদিন সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৭২ হাজার ৭৭৫ কোটি টাকার পাঁচটি প্যাকেজে আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।

এরপর থেকে দেশের সার্বিক করোনা পরিস্থিতি জানতে ও দিকদির্নেশনা দিতে কয়েক দফা ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। জানা গেছে, এই ভিডিও কনফারেন্স পর্যায়ক্রমে সব জেলার সংশ্লিষ্টদের সঙ্গে করবেন প্রধানমন্ত্রী।

এমআর