ঈদের আগে বেতন অর্ধেক দেয়ার প্রতিবাদে রাজধানীর বাড্ডার সাতারকুলে বিক্ষোভ করেছেন কোরিয়ান একটি গার্মেন্টের শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটনা ঘটে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বাড্ডার সাতারকুল এলাকার রহমতুল্লাহ গার্মেন্টের শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের প্রাপ্য পূর্ণ বেতন পরিশোধ না করে আংশিক বেতন দেয়ায় বিকালে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে চাইলে দায়িত্বরত পুলিশ তাদের সরিয়ে দিতে যায়। এসময় উভয় পক্ষের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ