চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার ঈষাণ মহাজন বাড়িতে রান্নার চুলা থেকে আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাঁচজন মালিকের পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাটহাজারী স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এইচ ই