রংপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫৯ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, হত্যা, খুন, ডাকাতি ও চুরিসহ জিআর এবং সিআর মামলা রয়েছে।
এ সব মামলায় তারা পলাতক ছিলেন বলে জানিয়েছেন রংপুর পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম।
তিনি আরও জানান, পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে স্ব স্ব থানার ওসি এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন।
অভিযানে কোতয়ালী থানা পুলিশ ২৭ জনকে, কাউনিয়া ও পীরগঞ্জে ১০ জন করে, মিঠাপুকুরে ৬, পীরগাছা ও বদরগঞ্জে ২ জন করে, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানা পুলিশ একজন করে গ্রেফতার করে।
এআর





