রাজধানীর চকবাজারে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মহানগর পূর্ব শাখার শিবির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
পূর্ব শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে মিছিলে অর্থ-সম্পাদক তোজাম্মেল হক, প্রচার সম্পাদক আবদুল কাদের, চকবাজার থানা শিবির সভাপতি হেলাল উদ্দীন, ঢাকা আলীয়া মাদ্রাসা শিবিরের সভাপতি রেদওয়ান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা দ্রুত পালিয়ে যায়।
কেএইচ
















