“স্যার আমার ভাইরে ছাইড়া দেইন, আমার ভাই শিবির না। আমার ভাই শিবির টিবির করে না সে কোন রাজনীতির মধ্যেই নাই”।

কথা গুলো কাঁদতে কাঁদতে বলছিলেন শিবির সন্দেহে পুলিশের হাতে আটক হওয়া ময়মনসিংহ শহরের জিলা স্কুল মোড় এলাকার বাসিন্দা সাব্বিরের সহোদর বড় বোন।

সোমবার দুপুর ২টার দিকে জিলা স্কুল মোড় এলাকায় ছাত্রশিবির মিছিল বের করলে তাৎক্ষণিক পুলিশ হাজির হয়ে জিলা স্কুল মোড় থেকে ৩ জনকে ধরে পুলিশ ভ্যানে তোলে।

এসময় আটক হওয়া সাব্বির এলাকার ছেলে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য এলাকার লোকজন পুলিশ ভ্যানের চারদিক ঘিরে বিক্ষোভ শুরু করে।

সাব্বিরের আটকের খবর ছড়িয়ে পড়লে তার বোন বাসা থেকে বেড়িয়ে এসে ক্রন্দনরত অবস্থায় করজোড় করে পুলিশের কাছে তার ভাইকে ছেড়ে দিতে বললেও পুলিশ তার কথা শুনেনি।

unnamed (8)

এসময় এলাকার লোকজন সাব্বির কে ছেড়ে দিতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বারবার অনুরোধ করলে আনিছ নামের এক পুলিশ অফিসার সাধারণ মানুষকে ধমক দিতে শুরু করেন।

এলাকার লোকজন ঐ পুলিশ অফিসারকে বলেন, “আপনে এলাকার সবাইরে জিগান হে শিবির করে নাকি। সে ভাল ছেলে বলে আমরা সবাই জানি। তারে কোন রাজনৈতিক কাজে আমরা কহনও (কখনও) কোথাও দেহি নাই। ভাই হাত জোড় কইরা কইতাছি এই নিরীহ পুলাডারে আপনেরা ছাইড়া দেইন।”

এলাকার সকল মানুষ এসব বলার পরেও আনিছ নামের ঐ পুলিশ কর্মকর্তা বলেন, “আমি গাড়ীতে যখন একবার তোলছি সে যাই হোক আমি তারে ছাড়বো না।

আপনারা আমাদের যাইতে দেন, শুধু শুধু চিল্লাইয়া লাভ নাই।” এসব বলে পুলিশ ভ্যানে করে ৩জন কে থানায় নিয়ে যায় পুলিশ।

বিক্ষেভকারীরা বলেন, “ছেলেডা জিলা স্কুল মোড়ের মসজিদ থাইক্যা নামাজ পইড়া বাইর হইছে কেবল তহনি শিবিরের একটা মিছিল শেষ অইছে আর পুলিশ আইসা সাব্বিররে জোড়কইরা ধইরা নিয়া গাড়ীতে তোলছে। আমরা সমস্ত লোক রিপোর্ট করার পরেও পুলিশ তারে ছাড়লো না।”

এ বিষয়ে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার এস আই মনসুর জানান, শিবিরের একটি মিছিল থেকে সাত্তার, সফিউর, সাব্বির নামে ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২জন শিবিরের সাথী এবং সাব্বির পথচারী কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে।

এসএইচ