রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মিজান টাওয়ারে আবারও বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এই বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার ফরহাদ আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় সেফটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে মিজান টাওয়ার ভবনটি পশ্চিম দিকে সামান্য হেলে পড়ে। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৬/৭ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। পরে রাজউক ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করলে আবার লোকজন ভবনে ওঠে। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই আবারো ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটলো।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
ঝুঁকিমুক্ত ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে মিজান টাওয়ারে বিস্ফোরণ
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মিজান টাওয়ারে আবারও বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার ফরহাদ আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে





