বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ১ যাত্রী নিহত ও ২ যাত্রী আহত হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কে আমতলী ব্রিজের কাছে বিপরীতমুখী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
নিহত নইছ উদ্দিন (৫৫) সারিয়াকান্দি পৌর এলাকার ঢেকেরপাড়া গ্রামের ছহির উদ্দিনের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের আনছার আলীর স্ত্রী নিলি বেগম (৫০) ও তার মেয়ে রাশেদা বেগম (৩০)। তাদের প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইন চার্জ (ওসি) ওয়াহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





