যশোর-মাগুরা মহাসড়কের শালিখার শতখালীতে ঢাকাগামী একে ট্রাভেলস পরিবহণের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে রঘু পাটোয়ারী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু জিহাদ জানান, শতখালীর নতুন হাটে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রঘু পাটোয়ারী নিহত হন। তার বাড়ি বাঘারপাড়া উপজেলার রশিমপুর গ্রামে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





