যশোরে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রাতব্যাপী জেলার ৮টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ৫ জন ও জামায়াতের ৩ নেতাকর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি। তাদের রোববার বিকালে যশোর আদালতে পাঠানো হবে।

তবে পুলিশের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

জেলার বিভিন্ন থানায় আগের দায়েরকৃত নাশকতা মামলায় অজ্ঞাতনামা আসামি যারা ছিল তাদের নামের তালিকায় এই আটকদের দেখানো হয়েছে। এতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

কেএইচ