করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩১৪ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৪৩ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব আটজন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন এবং রংপুর বিভাগে দুইজন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ২১৪টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৯৩ হাজার ৬৫৪টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৬৭ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
গত বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
আজ ( ১৭ ফেব্রুয়ারি ) পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৩১৪ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ২৯৩ জন (৭৫ দশমিক ৬৯ শতাংশ) ও মহিলা ২ হাজার ২১ জন (২৪ দশমিক শূন্য ৩১ শতাংশ)।
এমবি





