বেনাপোল র্পোট থানার নামাজ গ্রামে চুলার আগুনে পুড়ে আবু বক্কার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে চিকিৎসা নেওয়া অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটি ওই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে ওই শিশুটি খেলা করার সময় মায়ের চোখের আড়ালে ধান সিদ্ধ করা চুলার মধ্যে পড়ে যায়। এ সময় চুলার আগুনে পুড়ে মারাত্বক দ্বগ্ধ হয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। আগুনে শিশুটির শরীরের অধিকাংশ স্থান পুড়ে যায়। পরে ভোরের দিকে শিশুটি মারা যায়। 

বেনাপোল পৌর কাউন্সিলর কামরুন্নাহার আন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

জেআই