সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর এর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
রোববার দুপুরে তারা এই মানবন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলেন- সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। ৯৫ ভাগ মুসলমানের এই দেশে ইসলাম নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না।
মানববন্ধনে বক্তারা বলেন- মুসলিম রাষ্ট্র হিসেবে এই দেশকে কারো ভালো না লাগলে তারা যেন অন্য দেশে চলে যায়। কিন্তু ইসলাম নিয়ে কোন তামাশা এদেশের মানুষ সহ্য করবে না।
মানববন্ধনে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের মহাসচিব হাফেজ মাও: ইউনুস আহমেদ বলেন-বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এদেশের মানুষ অনেক ধৈর্য্যশীল, অনেক শান্তি প্রিয়, তাদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করবেন না।
তিনি আরো বলেন- প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে, এ দেশকে নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে, দেশে কোন ইসলাম বিরোধী ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।
তিনি সরকারকে এই সিদ্ধান্ত নেয়া থেকে দূরে থাকার আহ্বান জানান মানববন্ধন থেকে ।
এমই/ওএফ





