যশোরের বেনাপোল সীমান্ত পাচারের সময়ে ১০ পিচ স্বর্ণের বারসহ মনির হোসেন (২৫) নামে এক  পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার ( ৩০ মে ) বেলা সাড়ে ১২টার দিকে বেনাপোল রেলস্টেশন রোডের মুখে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটক মনির হোসেন বেনাপোল পুটখালী পশ্চিম পাড়া এলাকার আব্দুল সোবানের ছেলে। সে দীর্ঘ দিন ধরে স্বর্ণ পাচারের সাথে জড়িত ছিল বলে জানিয়েছে বিজিবি সদস্যর। এসব স্বর্ণের ওজন ১ কেজি ২শ ৪৩ গ্রাম ।

আটক মনির হোসেন জানিয়েছেন, বেনাপোল বাজারের লাল মিয়া মার্কেটের বাথরুম থেকে আলোমগীর নামে এক স্বর্ণ ব্যবসায়ী তার কাছে এ ১০টি স্বর্ণের বার দেন পুটখালী পৌছাতে। এসময়ে স্বর্ণের বারগুলো নিয়ে বেনাপোল বাজারের  রেল রোডের মুখে আসলে বিজিবি সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। তিনি আরো জানান, গতকাল সোমবারও সে স্বর্ণের ৮টি বার বেনাপোল থেকে পুটখালী পৌচ্ছে দেন ২ হাজার টাকার বিনিময়ে।

 

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক কর্নেল আরিফুজ্জামান বলেন, গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা জানতে পারে একজন পাচারকারী স্বর্ণ নিয়ে পুটখালী যাওয়ার জন্য রওনা হয়েছে। এসময়ে ফোর্স নিয়ে বেনাপোলে রেল রোডের মুখ থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের বাজার মুল্য প্রায় ৫০ লাখ টাকা বলেও তিনি জানান।

নাসির/এমই