ঝিনাইদহের বিভিন্ন স্থানে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত শফিকুল ইসলাম জানান, মাদক সেবন, হত্যা, চুরি, ছিনতাই, নারী নির্যাতনের আসামি গ্রেফতারে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযানকালে হরিণাকুণ্ডু উপজেলা থেকে দু'জন, সদর থেকে ৯ জন, শৈলকুপা থেকে দু'জন, কালীগঞ্জ থেকে দুই ও মহেশপুর থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এআর





