বিদেশ সফর শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুর একটায় বঙ্গভবনে সাক্ষাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম সাক্ষাতের বিষয়ে নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর অপসারণ বিষয়ে সাক্ষাতে আলোচনা হতে পারে।
কেএ





