সরস্বতী পূজাকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতি বছরই অত্যন্ত জাকজমকপূর্ণভাবে বিদ্যা ও সুরের দেবী সরস্বতীকে স্বরণ করা হয়। এ বছরও এর ব্যাতিক্রম হয়নি।
বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও মেয়েদের ৫টি হলে এ পূজার আয়োজন করা হয়েছে।
এ দিকে পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসব মুখর হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালযের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পূজা দেখতে ভিড় করছে হলগুলোতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মূলত কেন্দ্রীয় ভাবে পূজার আয়োজন করা হয়। প্রত্যেকটি বিভাগ এখানে আলাদা আলাদা মণ্ডপে পূজার আয়োজন করে।
এছাড়া পূজা উপলক্ষে যেমন সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় তেমনি নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। যেকোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে এই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়ছে।
পূজায় ঘুরতে আসা ঢাবি শিক্ষার্থী আশরাফ ইকবাল বলেন,আমরা এমন একটি বাংলাদেশ চাই যে দেশে সবাই মিলে মিশে থাকবে । ধর্মের জন্য কেউ কাউকে ঘৃণা করবে না। কেউ কাউকে দেশ ছাড়া করতে চাইব না।
পূজা উপলক্ষে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিথী রাণী দেবনাথ জানান,'প্রতি বছর এই দিনগুলির জন্য অপেক্ষা করি। প্রতিবারই এখানে ঘুরতে আসি। হয়তো বিশ্ববিদ্যালয় থেকে সাবেক হয়ে গেছি কিন্তু ধর্মীয় অনুষ্ঠান থেকে তো হয়নি। তাই প্রতিবারই শত ব্যস্ততার মাঝে এখানে চলে আসি।
[b]ঢাকা, ৪ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
জাতীয়
সরস্বতী পূজায় উৎসব মুখর ঢাবি
সরস্বতী পূজাকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতি বছরই অত্যন্ত জাকজমকপূর্ণভাবে বিদ্যা ও সুরের দেবী সরস্বতীকে স্বরণ করা হয়। এ বছরও এর ব্যাতিক্রম হয়নি। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও মেয়েদের ৫টি হলে এ পূজার আয়োজন করা হয়েছে।





