ঝিনাইদহে বিএনপি, ছাত্রদল ও ছাত্রশিবিরের চার নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ সোমবার ভোরে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে চার বিএনপি-জামায়াতকর্মীকে আটক করেছে।
আটকদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে কেসি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মাসুমসহ দুজন, শৈলকুপায় এক বিএনপি ও মহেশপুরে এক শিবিরকর্মী রয়েছে। আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতালে জেলার বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
কেএইচ





