সাতক্ষীরার গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের পাখিডাঙ্গা এলাকায় বিএসএফের গুলিতে আইয়ূব আলী (৩৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার বৈকারী গ্রামের মৃত ছামছেল সরদারের ছেলে।
বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়াসহ সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের পাখিডাঙ্গা এলাকায় পৌঁছলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তার সঙ্গীরা তার মৃত দেহটি নিহতের বাড়ি বৈকারী নিয়ে আসে।
সাতক্ষীরা ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, একজন মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তবে সে কিভাবে মারা গেছে বা কারা মেরে ফেলেছে তা এখনো জানতে পারেননি।
কেএইচ





