মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর মাঠ থেকে পুলিশ শুক্রবার সকালে হাত ও চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। ওই যুবকের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ সকাল সাড়ে ৮ টার দিকে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত যুবকের হাত ও চোখ বাঁধার পাশাপাশি শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা গুলি করে হত্যার পর লাশটি পিয়ারপুর মাঠে ফেলে গেছে। নিহতের পরিচয় ও হত্যাকরীদের চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমআর





