মশক নিধনে এ বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বরাদ্দ মোট সাড়ে ২৩ কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এ খাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরাদ্দ ১৪ কোটি ৫০ লাখ টাকা এবং উত্তরের বাজেট নয় কোটি টাকা।
সংসদে হাজি সেলিম প্রশ্ন করেন, ঢাকার দুই সিটি করপোরেশনের বার্ষিক বাজেট ১০০ কোটি টাকা, কিন্তু মশক নিধনে নগর কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। এর জবাবে সৈয়দ আশরাফ বলেন, বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকায় মশার প্রকোপ নগরবাসীর সহনীয় পর্যায়ে রয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রাজস্ব বাজেট থেকে ৮৬ লাখ টাকা ছাড় করা হয়েছে।
মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে করপোরেশনের পাঁচটি অঞ্চলে একযোগে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত লার্ভিসাইডিং এবং বিকেল চারটা থেকে সূর্যাস্ত পর্যন্ত ফগিং কার্যক্রম চালানো হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি অঞ্চলে ও বিভিন্ন ওয়ার্ডে মশা নিধনের জন্য লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কাজ চলছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।
মশার উপদ্রব আগের চেয়ে অনেক নিয়ন্ত্রিত। মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় রাজউকের আওতাধীন জলাশয়ে কচুরিপানা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
মশা মারতে বরাদ্দ সাড়ে ২৩ কোটি টাকা
মশক নিধনে এ বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বরাদ্দ মোট সাড়ে ২৩ কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক
সোমবার (২ নভেম্বর) থেকে দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। প্রথমে যানবাহন নিবন্ধন করা হবে। পরে পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গেজেট প্রকাশ
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা বা ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে নিবন্ধন ও নবায়ন ফি, গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা, চলাচলের রুট, পার্কিং এবং ব্যাটারি চার্জিংয়ের বিষয়ে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, অতিরিক্ত যাত্রী বহন এবং নিষিদ্ধ সড়কে চলাচলসহ বিভিন্ন কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ
রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা ও মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, অনুরোধের সময় শেষ। এখন থেকে অবৈধভাবে দোকান বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
















