দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে।
প্রাণঘাতী এই মহামারীতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও পাঁচজন নারী। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩ জন।
একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৩৬ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মৃতদের বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে তিন এবং বরিশালে একজন।
এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
২৩ জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬৪ জন (৭৫ দশমিক ৭৭ শতাংশ) ও নারী ১ হাজার ৯৩৯ জন (২৪ দশমিক শূন্য ২৩ শতাংশ)।
এমবি





