ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রজ্জব আলীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার রবিউল আরাফাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তবে তিনি আটকের কারণ, স্থান ও সময় জানাতে পারেনি। রজ্জব কোতয়ালী থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বলেও তিনি জানান।

 

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘আমি বিষয়টি এখনো জানি না।’

জেএ