ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, জেলা সদরের ফুরসুন্দি ইউনিয়নে এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মালেক গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকাল ৯টার দিকে ইউনিয়নটির মিয়াকুণ্ডু গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।

তিনি আরো জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতলসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

এসএইচ