ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে শহরের বলাবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোয়াবিয়া হুসাইন শহরের বন বিভাগ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কোটচাঁদপুর থানা জামায়াতের সাধারণ সম্পাদক।

কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশে বলাবাড়ীয়া এলাকায় গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় নাশকতার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।

এআর