ঝিনাইদহ সদরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আনসার ভিডিপি জেলা কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এসএম জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে আনসারের এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার এ দুর্ঘটনা ঘটে।

আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক আহসান উল্লাহ জানান, প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। জাহাঙ্গীরের বাড়ি রাজবাড়ী সদরে।

এমএম