রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক। ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনায় রাজন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পবা উপজেলার নওহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাজন পাশের দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একই এলাকার জীবন (১৫) গুরতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ ঘাতক ট্রাকটিসহ এর চালককে আটক করেছে। ট্রাক চালকের নাম মনিরুল ইসলাম। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ট্রাক চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

এমআইএস।