রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর সমাবেশ স্থলে ঢোকার পথে অস্ত্রসহ কামরুল হাসান নামে এক যুবলীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি আদাবর থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে রমনা কালি মন্দির গেট থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এনএসআই’র ফিল্ড অফিসার শফিকুর রহমান তাকে আটক করেন।
এনএসআই’র ফিল্ড অফিসার শফিকুর রহমান জানান,সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করায় কামরুল হাসানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। আটককৃতকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, এমআর, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম





