নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিঠুন শিকদার (২৭) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৬ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা মুন্সিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির ঘোরা এলাকার মৃত লতিফ শিকদারের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান জানান, মুন্সিখোলা এলাকায় এ দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মিঠুন শিকদার ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হন একজন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিক আহতের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

ওএফ