গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়ার রামচন্দ্রপুর গ্রামে সংখ্যালঘু পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ ও হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের সামনে রাজবাড়ী রোডে মানববন্ধন করে জেলা প্রশাসকের হাতে স্বারকলিপি দিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ।

মানববন্ধনে অভিযোগ করা হয় বিশ্বনাথ শীল নামে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল করতে উচ্ছেদের পায়তারা করে মোক্তার আলী গং। অসহায় এই পরিবারটিকে পুলিশেও সহয়তা করছে না বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ ফুলবাড়িয়া শাখার সভাপতি সুশীল কোচের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এড.আসাদুল্লাহ বাদল, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডর মজিবর রহমান, রুবেল মন্ডল, আজাহারুল ইসলাম, ইব্রাহীম সিকদার ও এড.রূপচান প্রমুখ।

পরে গাজীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ নেতা এড.নির্মল বনিক ও ঠাকুর দাস মন্ডলের নেতৃত্বে জেলা প্রশাসকের পক্কে অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে স্বারকলিপি দেয়।

এম আর