কুমিল্লা ইপিজেডে আরএন স্পিনিং মিলে লাগা আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
পানির সংকট দেখা দেয়ায় পাম্প চালু করে বিকল্প উপায়ে পানি সংগ্রহ করা হচ্ছে। এছাড়া কারখানার ভেতর বিপুল পরিমাণ সুতা ও তুলা থাকায় খুব কম সময়েই আগুন দুই তলাবিশিষ্ট ওই কারখানায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডে আর এন টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
এর আগে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ জানিয়েছিলেন, রাত সাড়ে ৯টার দিকে আরএন স্পিনিং মিলে আগুন লাগার খবর শুনে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের কাজে।
মোট ১১টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এএস





