বগুড়ায় করতোয়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের পরিচয় পাওয়া যায় নি।
শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের জয়পুরপাড়া এলাকায় টিএমএসএস স্কুলের পিছনে করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, শনিবার সকালে তারা নদীতে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এসময় নদীর পাড় থেকে একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি রয়েছে।
লাশ দেখার জন্য নদীর পাড়ে শত শত লোকজন ভিড় জমালেও কেউ ওই যুবককে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





