সারাদেশে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গুম, খুন-গ্রেফতারের প্রতিবাদে আহূত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ দুপুর বেলা দেড় টায় শাহবাগে মিছিল করে তারা।জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, জিয়া হলের মোহসীন, মুজিব হলের সাইদুর, বাপ্পা, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল আকতার, রুমী, আরিফ, আলতাফ, আমিন, মাহফুজ, মোহসীন, সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, জিত, জসীম উদ্দিন হলের মাসুদ, জহুরুল হক হলের নাদির শাহ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের রাজ, ফয়সাল।
ইআর





