কুষ্টিয়ায় বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের বনফুল বেকারীর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত নেতারা হলো- জেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ ও জেলা যুবদলের সদস্য মঞ্জুরুল হাসান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক গ্রেফতারের বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করে জানান, গাড়ী ভাংচুর মামলায় বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ইআর





