বরিশালের আগৈলঝারায় কথিত 'বন্দুকযুদ্ধে'যুবদল কর্মী কবির মোল্লা ও আগৈলঝারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি টিপু সরদার নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
আগৈলঝারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলা জানান, নিহতরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গত বৃহস্পতিবার আগৈলঝারা থানার এস আই নজরুল ইসলাম তাদের আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তাদের সহযোগীদের কাছে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আছে। তা উদ্ধারে রাতে আটককৃতদের নিয়ে অভিযানে বের হয় পুলিশ। উপজেলার বাইপাস সড়কের মোড়ের বুদার নামক স্থানে আসলে সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আটককৃতরা তাদের সহযোগীদের সঙ্গে মিলিত হয়ে গুলি ছুড়ে। তাদের গুলিতে আগৈলঝারা থানার এএসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই রাজু আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ওই দুইজন নিহত হন।
লাশ ময়নাতদন্তের জন্য শেরেই বাংলা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
ইআর





