ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় শৈলকুপা উপজেলা থেকে তিনজন,
সদর থেকে সাতজন, কালীগঞ্জ থেকে ছয়জন, মহেশপুর থেকে পাঁচজন ও হরিণাকুন্ডু থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে আব্দুস সাত্তার (৫২) নামে এক বিএনপি কর্মীও আছে। সে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বড়বাগদিয়া গ্রামের মৃত সুবাহান বিশ্বাসের ছেলে।
অন্যদের নাম জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এআর





