করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এই ছুটির মেয়াদ আরও কিছুদিন বাড়তে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ সোমবার এমন আভাস দিয়ে বলেন, কাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ২৩ মার্চ সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। এতে স্বল্প আয়ের মানুষ অসহায় অবস্থায় ঘড়ে বন্ধি হয়ে পরেন।
আজ (৩০ মার্চ) সোমবার দুপুরে সবুজ আন্দোলন মাগুরা জেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদ'র চেয়ারম্যান, বাপ্পি সরদার।সকালে জেলার টুপিপাড়া,বরিশাট,শ্রীকোল,চরগোয়ালপাড়া,বাড়ইপাড়া,কালিনগর,খামারপাড়াসহবেশ কয়েকটি গ্রামে চাল,ডাল,লবন,সাবান,আলুসহ প্রতিপরিবারকে একটি প্যাকেট প্রদান করা হয়।
এক প্রশ্নের জবাবে বাপ্পি সরদার জানান, আমার জন্মস্থান মাগুরা জেলায় তাই এই দুর্সময়ে মাগুরার জনগণের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।

করোনা ভাইরাস সারা পৃথিবীর সমস্যা।বাংলাদেশের সকল জনপ্রতিনিধি,বিত্তবান ব্যক্তি এগিয়ে আসলে সাধারণ মানুষ খাদ্য সংকটে পড়বে না। সবুজ আন্দোলন ইতোমধ্যে বাংলাদেশের ৪৬ জেলায় এ কর্মসূচি পালন করেছে।খাদ্য বিতরণ ছাড়াও ইতোমধ্যে বিভিন্ন মসজিদ ও বাড়ি বাড়ি হাত পরিষ্কার করার জন্য সাবান বিতরন করা হয়েছে।
ত্রান বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃসাইফুল্লাহ মাগুরা জেলা ছাত্রফ্রন্টের সমন্বয়কারী আশিকুর রহমান, সদস্য ফারুক হোসেন, সালমান হোসেন,আশিকুর রহমান, পুলিশ সদস্য, সাজ্জাদুর রহমান,সেনাবাহিনীর সদস্য, শাবাব হোসেনসহ আরো অনেকে।
সাইফুল্লাহ/এএস





