বেনাপোলে “সীমান্ত ব্যাংক লি:” -এর ৫ম শাখার শুভ উদ্বোধন হয়েছে।

আজ রোববার সকালে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক আনিসুর রহমান।

উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শাহারিয়ার চৌধুরী, দক্ষিন পশ্চিামঞ্চলীয় জোনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহেদুর রহমান, কাস্টমস কমিশনার শওকাত হোসেন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক।

অনুষ্ঠানে প্রযুক্তিগত উৎকর্ষ, উদ্ভাবনী প্রডাক্ট ও সার্ভিস, ক্ষুদ্র ও মাঝারী শিল্পের অর্থায়নের মাধ্যমে জনকল্যাণ মুখী ব্যাংকিং সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। 

নাছির/এমবি